বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেফাজতের মামলায় নারায়ণগঞ্জ জামায়াতের আমীর মঈনুদ্দিন গ্রেফতার

হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে ফতুল্লার হাজীগঞ্জ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এসময় সেখান থেকে জামায়াতের কর্মী জনি ও বিএনপি নেতা ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, রাতে গ্রেফতারের পর আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় নেয়া হয়েছে। সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে। গ্রেফতার করা তিনজনই হেফাজতের হরতালে নাশকতা সৃষ্টির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

গত ২৮ মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ডাকা হরতাল কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় অর্ধশত যানবাহনে অগ্নিসংযোগ ভাংচুর ও সড়ক অবরোধ করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ ব্যক্তিকে আসামি করে পৃথক আটটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, এসব মামলায় এ পর্যন্ত ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতবিস্তারিত পড়ুন

  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ