বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেফাজতের হরতালে বাস চালানোর ঘোষণা পরিবহন সমিতির

মোদিবিরোধী বিক্ষোভে হেফাজতে ইসলামের কর্মী নিহতের ঘটনায় রোববার (২৮ মার্চ) সারা দেশে হরতাল ডেকেছে সংগঠনটি।

এদিকে, হরতালের দিন ঢাকাসহ সারা দেশে বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) সকালে সমিতির কার্যালয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সময় সংবাদকে জানান, রোববার ঢাকা থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা থেকে সব আন্তঃজেলা বাস যথা সময়ে ছাড়বে। সব বাস মালিকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেফাজতের হরতাল বাস চলাচলে কোনও প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

ওই সভায় নেতারা জানান, তারা পরিবহন ব্যবসায়ী হয়ে হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে লোকসান গুনতে চান না। তাই তারা বাস চলাচল স্বাভাবিক রাখবেন।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ এবং রোববার (২৮ মার্চ) হরতাল কর্মসূচি ঘোষণা করেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল