সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করলো আরকান আর্মি

দেশের অভ্যন্তরে টেকনাফের নাফ নদীতে মাছ শিকাররত ১০জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি। এ ঘটনায় অপহৃতদের পরিবারের মাঝে চরম উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।

বুধবার (১ মে) সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহরণের ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলো, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল ৩নং ওয়ার্ড এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম, মৃত আবদুচ ছালামের ছেলে আবদুর রহিম, মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম, মৃত জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম, মৃত আলী আহমদের ছেলে আইয়ুবুল ইসলাম, আবু তাহেরের ছেলে শাহীন, ৪নং ওয়ার্ড গৌজঘোনা এলাকার মৃত আলী আহমদের ছেলে আবদুর রহিম প্রকাশ আবদুর রহমান, ৫নং ওয়ার্ড পুটিবনিয়া এলাকার মৃত মোহাম্মদ হোছনের ছেলে ওসমান গণি, মৃত আবুল শামার ছেলে ওসমান, মৃত আইয়ুবুল ইসলামের ছেলে মোধ আবুল হাশিম।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির সদস্যরা নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় ১০জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে।’

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানবীর হোসেন বলেন, ‘গতরাত ১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনার বিষয়ে জানার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে।’

তিনি এও বলেন, ‘যেহেতু এটি আন্তর্জাতিক সমস্যা। তাই বিজিবির হস্তক্ষেপে এটি সমাধানের প্রচেষ্টা চলছে।’

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা