মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু

শুরু হলো ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা (ভাইভা)। ৫ মাস স্থগিত থাকার পর মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে শিক্ষক নিবন্ধনের স্থগিতদের মৌখিক পরীক্ষা শুরু হয়। করোনার কারণে গত ৩ এপ্রিল ভাইভা স্থগিত ঘোষণা করা হয়।

প্রার্থীরা জানান, এই ব্যাচের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। বিধিনিষেধ ও করোনা সংক্রমণের কারণে আট মাস পার হয়ে গেলেও ভাইভা পরীক্ষা শেষ করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

১৬তম ব্যাচের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর ২ ডিসেম্বর ভাইভা নেওয়া শুরু হয়। করোনার কারণে দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে মাত্র সাত দিনের ভাইভা বাকি থাকতে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী (১-১৬তম) পরিবার’ কমিটির মুখপাত্র মো. ইকবাল হাসান জানান, এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত সময়ের মধ্যে ১৬তম নিবন্ধনের ভাইভা শেষ করার দাবি জানিয়েছিলাম। ভাইভা শুরু করেছেন এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে দ্রুত সময়ের মধ্যে এ ব্যাচের ফল দেওয়ার দাবি জানান তিনি।

একই কমিটির সভাপতি এম এ আলম বলেন, ‘প্রায় তিন বছর ধরে ১৬তম ব্যাচ অপেক্ষায় আছে, জীবনের কঠিন সময়ে আমরা। আমাদের অনেকেরই বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাচ্ছে। অনেকেরই বয়স ভাইভা দেওয়ার আগেই ৩৫ এর বেশি হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে ভাইভার ফল প্রকাশ করে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ICT কোচিংবিস্তারিত পড়ুন

শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বিশ্বমানের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)বিস্তারিত পড়ুন

  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী