শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৮দিনে ১১৯জনের সেবায় কালিগঞ্জে ফ্রি অক্সিজেন সার্ভিস

কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবকগন ২৪ ঘন্টা অক্সিজেন সেবার পাসাপাশি মাক্স বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায় প্রচারণা অব্যাহত রেখেছে।

গত জুন মাসের ২২ তারিখে এক অনাড়ম্বর পরিবেশে স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

সেই থেকে উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে করোনা রোগী ও করোনা উপসর্গে শ্বাসকষ্টে ভোগা রোগীদের পাশাপাশি হার্ট, স্ট্রোক ও ক্যানসার রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়ে চলেছে।

উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ভ্যানচালক আবু হাসান বাবুলের মেয়ে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী আফরিণ হাসান বিথীকে দিনেরাতে ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা দিয়ে আসছে ২৩ জুন থেকে।

এমনিভাবে শনিবার (১০ জুলাই) পর্যন্ত ১’শ ১৯ জন রোগীকে অক্সিজেন সেবা দিয়েছেন।

কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী ইশারাত আলী জানান, ‘বর্তমানে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিসে ৫.৯ অক্সিজেন সিলিন্ডার ২০টি, ১.৯ অক্সিজেন সিলেন্ডার ১৬টি, নেবুলাইজার ৪টি, অক্সিমিটার ৪টিসহ আনুষঙ্গীক তৌজিষপত্র রয়েছে। রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের খ্যাতিমান চিকিৎসকবৃন্দের মাধ্যমে প্রশিক্ষনপ্রাপ্ত ৪০জন স্বেচ্ছাসেবী।’

উপ-সমন্বয়কারী সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল জানান, ‘স্বেচ্ছাসেবী এ সংগঠনটির চৌকস টীম হটলাইনে রোগীর স্বজনদের মাধ্যমে ফোনকল পেলেই ছুটে চলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। এ টীমে পর্যাপ্ত জনবলের পাশাপাশি রয়েছে খানা মটরসাইকেল। ধনী গরীব, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। সেবার ক্ষেত্রে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবীদের চোখে সকলেই সমান। বর্তমান এ সংগঠনটি উপজেলা শ্রীকলা হাইস্কুলের পৃথক তিনটি রুম থেকে সেবামুলক একাজটি করে যাচ্ছেন।’

উপজেলার বিভিন্ন মসজিদ, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, বিজয় নিউজ, বিভিন্ন এনজিও, সংস্থাসহ গুরুত্বপূর্ণ স্থানে ও হাটে বাজারে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রায় ৩০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। যতোদিন মহামারী করোনার মরন ছোবল থাকবে ততোদিন ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চলমান থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু