বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮৯ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

পার্টির চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে মনোয়নয়ন পেয়েছেন।

ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজ। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন মুজিবুল হক চুন্নু।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।

প্রসঙ্গত, আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নবিস্তারিত পড়ুন

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী

আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে দেশেরবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।বিস্তারিত পড়ুন

  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী
  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের
  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
  • হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব আটক