শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩ বছর বয়সেই শ্লীলতাহানির শিকার এই অভিনেত্রী!

মাত্র তিন বছর বয়সেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগির গীতা ফোগাটের ভূমিকায় অভিনয় করা এই অভিনেত্রী।

সেই সঙ্গে এও জানালেন, ছোট বয়সেই তিনি অনুভব করতে পেরেছিলেন এই পৃথিবীতে একটি মেয়েকে দৈনন্দিন কতটা কঠিন লড়াই লড়তে হয়। সম্প্রতি এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার স্মৃতি উঠে এলো অভিনেত্রীর কথায়।

তিনি বলেন, মাত্র তিন বছর বয়সেই আমাকে শ্লীলতাহানি করা হয়েছিল। যৌন নির্যাতনকে ঘিরে একটা কলঙ্কের আবহ থাকে। সেই কারণে শোষণের শিকার হয়েও মেয়েরা মুখ খোলে না।

কিন্তু এখন সময় বদলেছে। আজ দুনিয়ায় বদল এসেছে। এখন এই বিষয়ে অনেক সচেতনতা রয়েছে। আগে তো বলা হতো, এটা নিয়ে কথা বলতে নেই। তাহলেই তোমাকে লোকে অন্য চোখে দেখতে শুরু করবে।

অভিনয়ের কেরিয়ার শুরু করার সময়ও তাকে যৌন প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ফতিমা। তুলেছেন ‘কাস্টিং কাউচ’-এর প্রসঙ্গ।

তিনি জানান, তার কাছে যৌনতার বিনিময়ে অভিনয়ের প্রস্তাব এসেছে একাধিকবার। প্রস্তাবে অসম্মত হওয়ার কারণেই বহুবার কাজ হাতছাড়া হয়েছে।

এমনকি, কোনো ফিল্মে সুযোগের ব্যাপারে পাকা কথা হয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

কারও রেফারেন্সের জোরে সুযোগ পেয়ে গেছেন অন্য কোনো অভিনেত্রী।
খুব শিগগির মুক্তি পেতে চলেছে ফাতিমার দুটি ছবি-‘লুডো’ ও ‘সুরজ পে মঙ্গল ভারী’। তিন‌ি এখন বলিউডে ব্যস্ত সময় পার করছেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ