বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৫ শয্যার করোনা ইউনিট চালু খুলনার শেখ আবু নাসের হাসপাতালে

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিটের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৩ জুলাই) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ভার্চুয়ালি করোনা ইউনিটের উদ্বোধন করেন।

হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের ২০ বেড, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৫ বেড ও চতুর্থ তলার আইসিইউ বিভাগের ১০ বেড নিয়ে করোনা ইউনিটের যাত্রা শুরু হয়।

এসময় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা, প্রকাশ চন্দ্র দেবনাথ হাসপাতাল থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

পরে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, খুলনায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালের একটি করোনা ডেডিকেটেড ইউনিট করার জন্য বলা হয়েছিল। মন্ত্রণালয়ের নির্দেশে আমরা ৩০ জুন থেকে একটানা কাজ করে ইউনিটটি প্রস্তুত করি।

তিনি আরও বলেন, এখানে শুধুমাত্র করোনা পজিটিভ রোগীদের ভর্তি করা হবে। ৩৫টি সাধারণ বেড ও ১০টি আইসিইউ বেড নিয়ে ইউনিটটি চালু করা হয়েছে। এখানে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ রয়েছে।

প্রকাশ চন্দ্র দেবনাথ আরও বলেন, এ ইউনিটে দুপুর ১২টা ৪৫মিনিট পর্যন্ত পাঁচজন করোনা রোগী ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ জুন স্বাস্থ্য অধিদফতরের এক পত্রের মাধ্যমে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালুর নির্দেশ দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা