বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ দাবি মেনে নিতে সাত কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

এক মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুসহ ৫ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্রিফিং থেকে এসব দাবি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সামনে দিয়ে ঢাবির পরিবহন চলাচল করতে পারবে না, এমন সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। আমরা চাই না এ বিষয় নিয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ুক।

ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং প্রো-ভিসি মামুন আহমেদকে সরানো না হলে কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয়। এছাড়া রাকিবকে মারপিট করা পুলিশ কর্মকর্তাদের শাস্তি ও উসকানি দাতাদের বিচারও করতে হবে।

এছাড়া আহত ও প্রো-ভিসির কার্যালয়ে অপমানের শিকার শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান বের করার চেষ্টা কররা হবে বলেও জানান তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি:

১. শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা দিতে হবে।

২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।

৩. পূর্বঘোষিত রুটিনের মধ্যদিয়ে ক্লাস-পরীক্ষা চলমান রাখতে হবে।

৪. বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সব বর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে।

৫. সংকট নিরসনে শিক্ষার্থী, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটিসহ অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে দুইদিনের মধ্যে টেবিলটকের আয়োজন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।বিস্তারিত পড়ুন

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেনবিস্তারিত পড়ুন

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলবিস্তারিত পড়ুন

  • অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক
  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী
  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের