রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের পুলিশে বড় রদবদল

৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন, এমন সাত সদস্যের পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত); রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‍্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

ফের পুলিশে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে ফের বড় রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৬২ কর্মকর্তাকে নতুন করে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত স্থানে বদলি করা হলো।

প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের উদ্দেশে বলা হয় বলা হয়, বদলি হওয়া কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।

একই রকম সংবাদ সমূহ

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে নিজেরবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেবিস্তারিত পড়ুন

  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত বাংলাদেশের
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট