৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষককে আটক করলো পুলিশ


সিরাজগঞ্জের বেলকুচিতে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আল-আমিন সরকার সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবককে আটক করে।
এর আগে ওই যুবক এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের সময় স্থানীয়রা তাকে আটক করে। আল আমিন সরকার সোহেলের বাড়ি দৌলতপুর ইউনিয়নের চর ধুলগাগড়াখালী গ্রামে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে আল আমিন সরকার সোহেল বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার করে উঠলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার ও আল আমিন সরকার সোহেলকে আটক করে। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধর্ষককে আটক করা হয়।
শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতেবিস্তারিত পড়ুন


