মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্তরঙ্গ ছবি ফাঁস করে দেয়ার হুমকি, প্রাণ দিলেন তরুণী

প্রায় দুজনে একান্তে সময় কাটতেন। দুই বাড়ির সম্মতিতে বিয়েও ঠিক হয়। কিন্তু বিয়ের আগে বেঁকে বসেন পাত্র। উল্টো অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি! এরপর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। মৃতের নাম শিল্পী দাস।

শনিবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

জানা গেছে, দুজনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। যত দিন গড়িয়েছে, সম্পর্ক তত গভীর হয়েছে। শেষ পর্যন্ত চার হাত এক করে দেওয়ার সংকল্প নিলেন পাত্র–পাত্রীর বাড়ির লোকজন। কিন্তু বিয়ের আগে বেঁকে বসেন পাত্র। বলেন, বিয়ে করবেন না।

শুধু তাই নয়, বিয়ের আগের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করে দেবেন বলে মেয়েটিকে ভয় দেখান তার হবু স্বামী।

পরিবারের দাবি, সেই কারণেই লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন মেয়েটি।

শিল্পী দাসের বাড়ি পতিরামের গোপালবাটি পঞ্চায়েতের কামালপুর গ্রামে।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন শিল্পী। তার ঝুলন্ত মরদেহ প্রথম দেখতে পান পরিবারের লোকজনই। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায় পুলিশ।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তোতা মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার