শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ভারতে লোকসভা নির্বাচন চলছে। এরমধ্যে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের মাঝেই স্বস্তির খবর পেলেন কেজরিওয়াল। আবগরি মামলায় আম আদমি পার্টির (এএপি) এ প্রধান নেতাকে আবগারি মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের মামলার শুনানি ছিল। এ শুনানি শেষে আদালত তাকে আগামী ১ জুন পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেন।

ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২ জুন আম আদমি পার্টির এ প্রধান নেতাকে আত্মসমার্পণ করতে হবে।

এর আগে গত ২১ মার্চ রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেপ্তার করে।
এ সময় তার বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

তার আগে নয়বার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমন এড়িয়েছেন তিনি। পরে গ্রেপ্তারের দিন সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। এ সময় তার ফোন বাজেয়াপ্ত করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ