সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

ব্যারিস্টার সায়েদুল হক সুমন, আলোচিত এক নাম। আইন পেশার কারণে তিনি যতটা পরিচিত তার চেয়ে বর্তমানে নানান অসংগতি, অনিয়ম আর সম্ভাবনাময় বাস্তব চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে আলোচিত, পরিচিত। তবে গেলো বছর রাজনীতিতে নাম যোগ হলেও সেখানে খুব বেশি তার পেখমে বাতাস ধরেনি।

অতিসাধারণ মানুষের পক্ষে ও বাস্তবতার কথা বলা এবং স্বভাবসুলভ সাদামাটা ভঙ্গিতে সমসাময়িক বিষয়, ঘটনা, প্রেক্ষাপট, দৃশ্য নিয়ে ফেসবুকে লাইভ কিম্বা ভিডিও উপস্থিতিতে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সকল শ্রেণীপেশার মানুষের কাছে। সেগুলো মুহুর্তেই ভাইরাল হয়, ভিউ হয় লাখ লাখ।

সেই ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক হতে।

শনিবার (৭ আগস্ট) তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অব্যাহতি পত্রে যুবলীগের সাধারণ সম্পাদক সন্ধ্যায় সই করেছেন।

এ বিষয়ে জানতে ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সহকারী হাবিবুর রহমান শামিম ফোনটি রিসিভ করেন।
তিনি জানান, অব্যাহতির ব্যাপারে এখনো স্যার (ব্যারিস্টার সুমন) আনুষ্ঠানিক কোনো চিঠি বা ইমেইল পাননি। পেলে তিনি মতামত জানাবেন।

জানা গেছে, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সেই প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত।

দলটির একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দলীয় স্লোগান দেওয়া নিয়ে ফেসবুক লাইভ করেছিলেন এই আইনজীবী। বিষয়টি ভালোভাবে নেয়নি সংগঠন। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

২০২০ সালের ১৪ নভেম্বর আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
ওই কমিটিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আইন বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা