বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের বিপক্ষে ঘাম ঝড়িয়ে অস্ট্রেলিয়ার জয়

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের।

বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৫ রানের টার্গেট পার হতে ৭ উইকেট খোয়াতে হয়েছে অজিদের।
শেষ পর্যন্ত তিন উইকেটের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে তারা।

শনিবার (৭ আগস্ট) মিরপুরে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান।
পরে সাকিব নেমে আজ তেমন সুবিধা করতে পারেননি। ২৬ বল খেলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান এই অলরাউন্ডার।
পরে দলীয় ৫১ রানের মাথায় আউট হয়ে যান অধিনায়ক রিয়াদও।

কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাইম শেখ। কিন্তু তিনিও দলীয় ৬৮ রানের মাথায় ব্যক্তিগত ২৮ রান করে ফিরে যান।
আফিফ হোসেন বড় ইনিংস খেলার ইংগিত দিলেও সুবিধা করতে পারেননি। ১৭ বলে ২০ রানের একটি ইনিংস খেলে আউট হন।
আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন পেসার অ্যান্ড্রু টাই এবং সিরিজে প্রথমবার খেলতে নামা লেগস্পিনার মিচেল সোয়েপসন।
এছাড়া দুটি উইকেট পান জশ হ্যাজলউড ও একটি নেন অ্যাশটন অ্যাগার।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় তিন রানের মাথায় স্পিনার মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।
এরপর বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ড্যান ক্রিশ্চিয়ান। তিনি আউট হওয়ার আগে মাত্র ১৫ বলে ৩৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তিনি মূলত অজিদের জয়ের ভিত গড়ে দিয়ে যান।

নিজের প্রথম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই তার উইকেটটি তুলে নেন মোস্তাফিজুর রহমান। দারুণ ক্যাচ ধরেন শামীম হোসেন।

এছাড়া শেষ দিকে অ্যাশটন অ্যাগারের ২৭ রানের ইনিংসের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
এর বাহিরে মিচেল মার্শ করেন ১১ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান।
এছাড়া একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
তবে এদিন সবচেয়ে খরুচে বোলার ছিলেন সাকিব আল হাসান। নির্ধারিত চার ওভারে ৫০ রান খরচ করলেও কোনো উইকেট পাননি।

এর আগে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো অজিদের সিরিজ হারানোর গৌরব অর্জন করলো লাল-সবুজ বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর