শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিমান

নির্ঘুম রাত একাকিত্বে কাটে সহস্র অভিমানের ঘোরে
বিচ্ছেদের অনলে সৃষ্ট নীল কষ্ট নিঃস্ব করেছে মোরে।
উৎসুক হৃদয়ের অবারিত সুখ বিবর্ণ প্রণয়ে জ্বলে
স্নিগ্ধ প্রহর নিভৃত কাননে নিঃশব্দ চারণায় চলে।

উদ্ভ্রান্ত মন অস্থির চোখে অপেক্ষমাণ আকুলতায় হাসে
প্রক্ষিপ্ত দ্যুতি মিশ্রিত অবয়বে শান্ত অনুরণনে ভাসে।
অভিমানে ঘেরা দীর্ঘশ্বাস গুলো নির্মম সন্তর্পণে আসে
চাপাকান্নায় সিক্ত উত্তপ্ত মরু বেদুইনের মতো হাসে।

আকণ্ঠ নিমজ্জিত স্মৃতির চোরাবালি আষ্টে-পৃষ্ঠে বাঁধা
অভিমানী কালিতে উদ্বেল অন্তঃপট নিস্প্রভ এক ধাঁধা।
অপ্রকাশিত ঘটনার ঘাত-প্রতিঘাত অভিন্ন সূত্রে গাঁথা
এক বুক অভিমানে বিষাদিত চিত্ত হরণ করেছে কাঁথা।

ভেঙ্গে একাকার প্রেমের বালিয়াড়ি নুয়ে পড়েছে আশা
আবেগহীন অভিব্যক্তি পরাভূত আজ ভগ্ন মোর বাসা।
উন্মত্ত বিভীষিকায় ঝলসানো হিয়া গুমরে উঠে কাঁদে
অভিমানের সুতো বাঁধা পড়ে রবে অবুঝ প্রেমের ফাঁদে।

একই রকম সংবাদ সমূহ

‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?

তারিক ইসলাম: ‎বর্তমান সময়ে বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়, বরং মানুষের মৌলিক চাহিদারবিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য

বাংলাদেশে বর্তমানে ধর্ষণের ঘটনা একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ইসলামী শরিয়াবিস্তারিত পড়ুন

  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • মফস্বল সাংবাদিকদের অবহেলা : কার দায়?
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির বার্তা
  • খাল খনন কর্মসূচি: বাংলাদেশের স্বনির্ভরতার নতুন দিগন্ত
  • যেভাবে মাথাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়
  • জলবায়ুর পরির্বতন : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ
  • আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট
  • পরিবেশগত হুমকির মুখে শহরগুলো
  • গাজী মোক্তার হোসেন: সাংবাদিকতার নিবেদিত প্রাণ