সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী সব শিশুর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন। প্রস্তাবিত আইনটির বেশিরভাগ বিবরণ এখনো পরিষ্কার করা হয়নি।

স্থানীয় সময় (বৃহস্পতিবার) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শিশুদের প্রবেশ রোধে তারা যুক্তিসঙ্গত পদক্ষেপও নিচ্ছে।

আইনের অধীনে, সামাজিক মাধ্যম সংস্থাগুলো ছোট বাচ্চাদের তাদের প্ল্যাটফর্মে অ্যাক্সেস করার অনুমতি দিলে অস্ট্রেলিয়া সরকার বড় জরিমানাও করতে পারবে। তবে আইন উপেক্ষা করা ব্যবহারকারী বা ব্যবহারকারীদের বাবা-মায়ের জন্য কোনো জরিমানা করা হবে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়া আমাদের বাচ্চাদের ক্ষতি করছে। আমি হাজার হাজার বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচীর সঙ্গে কথা বলেছি। তারা আমার মতো অনলাইনে আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমি অস্ট্রেলিয়ান বাবা-মা এবং পরিবারকে জানাতে চাই, সরকার আপনার পেছনে রয়েছে।

সরকার বলছে, প্রস্তাবিত আইনে বাবা-মা তাদের শিশু সন্তানদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে সম্মতি দিলে তাদেও ‘ছাড় দেওয়া হবে না’।

অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড সাংবাদিকদের বলেছেন, ‘কীভাবে এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা যায়, সে সম্পর্কে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করা হয়েছে।’ যোগাযোগমন্ত্রী ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, এক্স এবং ইউটিউবকে- সোশ্যাল প্ল্যাটফর্ম হিসাবে উল্লেখ করেছেন।

সিবিএস নিউজ অস্ট্রেলিয়া সরকারের পরিকল্পনা সম্পর্কে পাঁচটি সোশ্যাল মিডিয়া সংস্থার কাছ থেকে মন্তব্য চেয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি এরই মধ্যে তাদের সেবায় কিশোর-কিশোরীদের জন্য বেশ কিছু সেফটি টুল তৈরি করেছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট