বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ত্রসহ বিমানে ওঠার সময় চিকিৎসক দম্পতি আটক

ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল তাদের।

ওই দম্পতিকে বিমানবন্দরে তল্লাশির সময় একজনের কাছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি পাওয়া যায়। তারা অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে ওঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেয়া হয়নি। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওই দম্পতির বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী সাংবাদিকদের জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ উড়োজাহাজে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন, খেয়াল ছিল না।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন