বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগের কোনো বিকল্প নেই মানুষের ভাগ্য পরিবর্তনে : হানিফ

সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, এ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয় নিয়ে আসতে হবে। কারণ এই দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার কাজটি একমাত্র আওয়ামী লীগই পারে এবং পেরেছে।

বুধবার সকালে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের যা কিছু অর্জন তার সবই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ বলেন, পাকিস্তান আমলে দেশের মানুষের অর্থনৈতিক এবং স্বাধিকারের জন্য লড়াই করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত হয়েছে সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশকে দরিদ্রশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা নয়। আমাদের মূল শক্তি সংগঠন এবং জনগণের সমর্থন। জনসমর্থনের এ ধারা ধরে রাখতে পারলে আওয়ামী লীগ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

২০০৯ সালের সাথে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার তুলনা করে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, তখন আমরা দরিদ্র দেশ ছিলাম।

আমরা যখন সরকার গঠন করে যাত্রা শুরু করেছিলাম তখনকার বাংলাদেশের অবস্থা আর আজকের বাংলাদেশের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তখন আমাদের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে। ১২ বছরে শেখ হাসিনার নেতৃত্বে আজ তা ২৮৬০ ডলার ছাড়িয়ে গেছে।

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পদার্পণ করবে এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব, মেধা ও বিচক্ষণতার কারণে আমাদের এই অর্জন। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।

আমাদের লক্ষ্য ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকলে আমরা এর মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো। বিশ্বের বড় বড় অর্থনীতিবীদ মন্তব্য করেছেন বাংলাদেশে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পদার্পণ করতে পারবো।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নের বাস্তবায়নের জন্য ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছে। দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি হয়েছে। এই আত্মত্যাগের মধ্যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিহিত ছিল। সেই স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। উন্নয়ন, অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আসতে হবে।

দেখছে। উন্নয়ন, অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আসতে হবে।

সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম আয়েশা খান এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ছাড়াও মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর