রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মতামত উপেক্ষা করে বিয়ে, কলেজছাত্রীর আত্মহত্যা ২০ দিনের মাথায়

হাতের মেহেদির রঙ না শুকাতেই মাত্র ২০ দিনের ব্যবধানে জীবনের আলো নিভে গেল কলেজছাত্রী আলো খাতুনের।

মঙ্গলবার সন্ধ্যায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে আলো।

আলো খাতুন নাটোরের সিংড়া উপজেলার বামিহাল দশোপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে। চলতি বছর বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে।

ঈদুল ফিতরের পরদিন আলোর মতামত উপেক্ষা করে তাকে বিয়ে দেন বাবা-মা।

এলাকাবাসী জানান, ঈদুল ফিতরের পরদিন গত ৪ মে আলো খাতুনের মতামত উপেক্ষা করে রাজশাহী পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের এক যুবকের সঙ্গে তাকে বিয়ে দেয় তার বাবা-মা। বিয়ে সম্পন্ন হলেও আলো খাতুন তার বাপের বাড়িতেই ছিলেন। এরপর মঙ্গলবার রাতে তার শয়ন ঘরে আলো খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে