বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আকাশে ‘১০০’ এঁকে বঙ্গবন্ধুকে শত সালাম জানাবে বিমান বাহিনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আকাশে এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর সমাধিতে ১০০ সালাম প্রদর্শন করবে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার (১৭ মার্চ) এ প্রদর্শনী করবে বিমান বাহিনী।

বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামানের দিকনির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন উড়োজাহাজ আকাশে সারিবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের উপর ‘১০০’ সংখ্যাটি ফুটিয়ে তুলবে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ‘১০০’ এঁকে দেবে বাংলাদেশ বিমানবাহিনীর বৈমানিকেরা।

বাংলাদেশ বিমান বাহিনীর কে-৮ ডব্লিউ ও পিটি-৬ উড়োজাহাজের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে অংশ নেবে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকরা। জাতির পিতার সমাধিস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের পরমুহূর্তে সকাল ১০.২০ থেকে ১০.৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বাংলাদেশ বিমান বাহিনী এ প্রদর্শনী করবে। পরবর্তীতে ২২টি পিটি-৬ বিমানের সমন্বয়ে উড্ডয়ন শৈলীটি দুপুর ১.৩০ থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে খুলনা এলাকা এবং দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ১টা ৫৫ মিনিটের মধ্যে যশোর এলাকা প্রদক্ষিণের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আনন্দ ও উচ্ছ্বাস দেশের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবে।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, সি-১৩০ পরিবহন বিমান এবং হেলিকপ্টার এর সমন্বয়ে একটি ফরমেশন ফ্লাইটের মাধ্যমে বিমান বাহিনীর পেশাদার বৈমানিকগণ চট্টগ্রাম এলাকায় সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে, কক্সবাজার এলাকায় সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে, বরিশাল এলাকায় বেলা ১টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে, ময়মনসিংহ এলাকায় বিকেল ৪টা থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে এবং সিলেট এলাকায় বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হবে।

একই সাথে বেলা ২টা থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে বিমান বাহিনীর সি-১৩০ পরিবহন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে ঢাকার আকাশে স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা এবং কে-৮ডব্লিউ বিমানের মাধ্যমে ‘স্মোক পাস’ করবে।

এছাড়াও আগামী (১৮ মার্চ) বুধবার বগুড়া এলাকায় সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে এবং রংপুর এলাকায় সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিটের মধ্যে উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী