বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তারা এ দেশের মানুষ না

পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস) ড. মো. মইনুর রহমান চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরেও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি হচ্ছে। যারা জাতির পিতাকে অস্বীকার করে তারা এ দেশের মানুষই না। জাতির পিতাকে অস্বীকার করা মানে জাতিসত্তাকে অস্বীকার করা।

সোমবার (১৫ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সভাপতিত্ব করছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘আমরা একটি ভাগ্যহারা জাতি। আমরা বিশ্বাসঘাতক জাতি। আমরা বঙ্গবন্ধুর জন্য এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। যারা জাতির পিতাকে অস্বীকার করে তারা এ দেশের মানুষই না। জাতির পিতাকে অস্বীকার করা মানে জাতিসত্তাকে অস্বীকার করা।’

তিনি বলেন, ‘রক্তের রাজনীতি বন্ধ হবে কবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি অপরাধ ছিল? তাকে মারার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল। বৃত্তিপ্রাপ্ত যারা আছেন তাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে।’

যারা বৃত্তি পেয়েছে তাদের উদ্দেশ করে অতিরিক্ত আইজি আরও বলেন, ‘তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। সত্যকে জানতে হবে, সত্যকে বুঝতে হবে। সত্যিকার অর্থে আমাদের দেশ সোনার বাংলাদেশ।’

বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২০ হিসেবে পিএসসি বা সমমানের ৪৬ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৭২ হাজার টাকা, জেএসসি বা সমমানের ২৪ জনকে ২ লাখ ৪০ হাজার টাকা, এসএসসি বা সমমানের ৫০ জনকে ৫ লাখ ৫০ হাজার টাকা, উচ্চ শিক্ষাবৃত্তি হিসেবে ৪ জনকে ৪৪ হাজার টাকা প্রদান করা হয়। এভাবে বিভিন্ন ক্যাটাগরির মোট ১২৪ জন শিক্ষার্থীকে ১৩ লাখ ৬ হাজার টাকা দেয়া হয়। এর মধ্যে পিএসসির জনপ্রতি ১২ হাজার, জেএসসি ১০ হাজার, এসএসসি ১২ হাজার, ও লেভেল ১০ হাজার, উচ্চ শিক্ষাবৃত্তি জনপ্রতি ১০ হাজার টাকা দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী