শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা, সর্বাত্মক প্রচেষ্টা আছে: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, প্রবাসীরা এবার আগামী নির্বাচনে ভোট দেবেন, এটুকু আমরা বলতে পারি। সেই জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন; এইটুকু আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে। তবে কতদিন আগে তারা রেজিস্ট্রেশন করবেন, কতদিন পর্যন্ত তারা ভোটিংয়ের ব্যবস্থাটা করবেন এটার যে টেকনিক্যালিটিজ আছে ট্রলের মাধ্যমে এটা আমরা যথাসময় আপনাদের আপডেট দেবো, যাতে আপনাদের মাধ্যমে প্রবাসীরাও জানতে পারেন।

তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে আমরা দুটি প্ল্যাটফর্ম করছি- একটা হচ্ছে যে প্রবাসে বাংলাদেশি যারা আছেন এনআইডিধারী তারা নিবন্ধন করবেন। আরেকটা হচ্ছে দেশের অভ্যন্তরে যারা আছেন যারা নির্বাচন কাজের সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত বা আইনি হেফাজতে আছেন এই ক্যাটাগরির জন্য। ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করব। এ অ্যাপটা তৈরি করা হচ্ছে বা এর প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে। প্ল্যাটফর্মটা তৈরি করার সঙ্গে সঙ্গে এটা আমরা জানিয়ে দেবো।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসির সিনিয়র এই সচিব বলেন, ২২টা রাজনৈতিক দলের মাঠ পর্যায় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আমরা যে কাগজগুলো পাঠিয়েছিলাম সেগুলো এসেছে। আমরা এখানে একটা ব্রডশিটে বিষয়টাকে সন্নিবেশ করে আগামীকালকের মধ্যে কমপ্লিট করে কমিশনকে দেওয়া হবে। তারপরে কমিশন সিদ্ধান্ত নেবেন।

দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, প্রতীক সংক্রান্ত একটা বিধিমালা সংশোধনের প্রস্তাব এখনো আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অপেক্ষমাণ আছে। আমরা আশা করছি- এটা তাড়াতাড়ি আসবে। কারণ আমাদের রাজনৈতিক দলের নিবন্ধনের সঙ্গে প্রতীকের একটা সম্পর্ক আছে।

বয়স ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, যার বয়স ১৬ বছর পূর্ণ হবে তিনিই আবেদন করতে পারবেন এখানে ওই ১ জানুয়ারি পহেলা মার্চ বা এরকম কোনো কিছু নাই। তবে ভোটের নিয়ম সাংবিধানিকভাবে ১৮ বছর। সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন না।

তিনি আরও বলেন, এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার একটা প্রভিশন ছিল, সেটা লাগবে না। মানুষের অসুবিধার হয়, সময়ের স্বল্পতা আছে, সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং জিডি ছাড়াই দ্বিতীয় কার্ড পাওয়ার সুবিধা আছে।

সকালে নির্বাচন কমিশনের সামনে সীমানা নির্ধারণ নিয়ে মানববন্ধন হয়েছে, এক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণের সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি