শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দরপতন

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ঘটেছে। সদ্য সমাপ্ত নভেম্বরে দেশটিতে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা জোরাল হয়েছে। পরিপ্রেক্ষিতে ইউএস ডলারের দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, শুক্রবার প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১১ শতাংশ। এখন যা ১০৩ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। সম্প্রতি তা মাসিক ভিত্তিতে গত ১ বছরের মধ্যে সর্বনিম্নে গিয়ে ঠেকেছে।

বৃহস্পতিবার প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় সামান্য বেড়েছে। সেইসঙ্গে গত ২ বছরের মধ্যে বার্ষিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে কম। ফলে শিগগিরিই ফেড সুদহার হ্রাস করতে পারে।

নর্থ আমেরিকা, ভালিদাস রিস্ক ম্যানেজমেন্টের গ্লোবাল ক্যাপিটাল মার্কেটসের প্রধান রায়ান ব্র্যান্ডহ্যাম জানান, ফেডের লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি ২ শতাংশে রাখা। এখন যেটা আছে ৩ শতাংশে। চলতি বছরের শুরুতে যা ছিল আরও বেশি। অর্থাৎ সেই হার ক্রমান্বয়ে কমছে।

এ প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে ইউরোর মানে উত্থান ঘটেছে শূন্য দশমিক ২১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৯০৯ ডলারে। একই দিনে স্টার্লিংয়ের দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর নিষ্পত্তি ঘটেছে ১ দশমিক ২৬৪ ডলারে।

আলোচিত কর্মদিবসে জাপানি মুদ্রা শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ০৬ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের দাম দাঁড়িয়েছে ১৪৮ দশমিক ০৯ ইয়েনে। অস্ট্রেলিয়ার মুদ্রার দরে উল্লম্ফন ঘটেছে শূন্য দশমিক ০৬ শতাংশ। ১ অসি কারেন্সি বিক্রি হয়েছে শূন্য দশমিক ৬৬১ ডলারে।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে জোর আলোচনা চলছে। আসন্নবিস্তারিত পড়ুন

  • তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
  • মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • নতুন পে-স্কেলে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মূল বেতন
  • বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ