রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্দোলনে বাধা দিলে সরকারি অফিসেই শস্য বাজার : ভারতে কৃষক নেতা

ভারতে পাশ হওয়া নতুন কৃষি আইন বাতিল করতে সরকারকে ২৬ দিন সময় বেঁধে দিলেন ভারতীয় কৃষক ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত। এই সময়সীমার মধ্যে আইন প্রত্যাহার না করলে আন্দোলন তীব্র হবে বলে উল্লেখ করেন তিনি। বিক্ষোভে বাধা দিলে সরকারি অফিসগুলোকে শস্য বাজারে পরিণত করার হুমকিও দিয়েছেন টিকাইত।

সোমবার (১ নভেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, টিকাইত বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে ২৬ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে। তারপরে ২৭ নভেম্বর থেকে কৃষকরা গ্রাম থেকে ট্রাক্টরে করে দিল্লির আশেপাশের বিক্ষোভস্থলে পৌঁছে যাবে। তারা শক্ত দুর্গ গড়ে প্রতিবাদের স্থানকে শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, সীমান্ত থেকে জোর করে কৃষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা হলে তারা সারা দেশের সরকারি অফিসগুলোকে গল্লা মান্ডিতে (শস্য বাজার) পরিণত করবে। প্রশাসন যদি বিক্ষোভস্থলে তাঁবু নামানোর চেষ্টা করে তাহলে কৃষকরা থানা এবং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে তা স্থাপন করবে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা

বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্যবিস্তারিত পড়ুন

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন