মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যক্তিগত ‘সম্পদ’ নিলাম করছেন অমিতাভ বচ্চন

অমিতাভের থেকে পাওয়া যে কোনও কিছুই অনুরাগীদের কাছে এক প্রকারের উপহার। তাই স্বয়ং ‘বিগ বি’ এবার নিজের সম্পদ উপহার দেবেন অনুরাগীদের। নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি নিলাম করবেন তিনি। তবে সরাসরি সেই সব জিনিস ক্রেতারা পাবেন না। তা তারা পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি) এর শর্তে। এই নিলাম হবে সোমবার (১ নভেম্বর)।

এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফোটো, ভিডিয়ো, অডিয়ো অথবা অন্য যে কোনও ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তার ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।

অমিতাভের ‘শোলে’ ছবির এনএফটি অর্থাৎ পোস্টার-সহ আরও অন্যান্য জিনিসগুলির দাম সাড়ে ন’হাজার ডলার। বাবা হরিবংশ রায় বচ্চনের কাব্য ‘মধুশালা’ পাঠ করে তা রেকর্ড করেছেন অমিতাভ। তবে সেই রেকর্ডিংয়ের দাম কত, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ ছাড়াও এই নিলামে এক প্রকার ‘লুট বক্স’ থাকবে। সেটির দাম ১০ ডলার। যারা এগুলি কিনবেন, তারা প্রত্যেকেই অমিতাভের পক্ষ থেকে উপহার পাবেন।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল