বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবহাওয়া পরিবর্তনেই শক্তিশালী হয়ে উঠছে করোনা : বলছেন বিশেষজ্ঞরা

রাজধানীর হাসপাতালগুলোয় দ্বিগুণ বেড়েছে করোনা রোগী।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তনেই শক্তিশালী হয়ে উঠছে কোভিড-১৯। অ্যান্টিবডি তৈরির পরও সংক্রমিত হচ্ছে কি না তা নিয়ে গবেষণার প্রয়োজন বলে মনে করেন তারা। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই বলে মত তাদের।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। কোভিড ইউনিটেও মাঝে একেবারেই কমে এসেছিল চাপ। দুই সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে দ্বিগুণ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক বলেন, আগের চেয়ে বেড়েছে। আগে ৩০০-৩৫০ পরীক্ষা করে পজিটিভ আসতো ৩০ জন। এখন আসে ৪৫ জন।

সবশেষ ছয়দিনেই দেশে গড়ে ১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন। ফেব্রুয়ারিতে আড়াই শতাংশের নিচে নামা শনাক্তের হার এখন সাড়ে ৯ শতাংশ। হঠাৎই কেন বাড়লো সংক্রমণ?

বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের মতো এ বছরও একই মৌসুমে শক্তিশালী হয়ে বিস্তার ঘটাচ্ছে করোনা। টিকা নেয়ার পরও সংক্রমণ ঘটছে কি না, তা নিয়েও গবেষণার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ও সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, যুক্তরাজ্যের করোনার যে নতুন ধরন শনাক্ত হয়েছিলো; সেটা যাতে না আসে অনেক পদক্ষেপ নেয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারি মাসে করোনার নতুন ধরনে ছয়জন শনাক্ত হয়েছে। এর মানে এক হাজার জনের বেশি ছড়িয়ে পড়ছে।

এদিকে, দেশে সংক্রমণ আবার বাড়তে শুরু করলেও স্বাস্থ্যবিধি মানার বেলায় একেবারেই উদাসীন মানুষ।

একজন জানান, দুই মিনিটের জন্য বের হয়েছি। সেজন্য মাস্ক নিয়ে আসিনি।

বার বার স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ বিশেষজ্ঞদের।

একই রকম সংবাদ সমূহ

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার

আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন। প্রধানবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক, বিতর্ক, দ্বিমত ও বহুমত থাকলেও ‘ফ্যাসিবাদী আওয়ামীবিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু