বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় ভিজিডির চাউল বিতরণ

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের জন্য ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। জানুয়ারী হতে মার্চ পর্যন্ত মাসিক ৩০ কেজি করে মোট ৩ মাসের জন্য ৯০ কেজি চাউল পাচ্ছেন ২৩৩ জন হতদরিদ্র জনগোষ্ঠীর প্রত্যেকে।

মঙ্গলবার (১৬ মার্চ) ভিজিডির চাউল বিতরণের পূর্বে
উদ্বোধনী বক্তব্যে রাখছেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) বলেন -দরিদ্রবান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পরিবারের জন্য সাহায্য হিসাবে এই ৩০ কেজি করে চাউল প্রদান করেছেন। আমি মনে করি এটা অনেক বড় সাপোর্ট একটি দরিদ্র পরিবারের জন্য। ভাতাভোগীদের উদ্দেশ্যে ভিপি মোরশেদ আরো বলেন এই কার্ডের চাউল গ্রহনের জন্য আপনারা আমাকে এবং কোন ইউপি সদস্যদের একটি টাকাও দিবেন না। যদি কেহ দাবি করেন সেটা আমাকে জানাবেন।

চাউল প্রদানের সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও এই প্রকল্পের ট্যাগ অফিসার রবিশংকর দেওয়ান, কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব আসাদুল ফারুক, ইউপি সদস্য মোশাররফ হোসেন, ওসমান গনি , আব্দুল অদুদ, সাইফুল ইসলাম , মিজানুর রহমান, জিয়ারুল ইসলাম আব্দুর রশিদ , সাবিনা ইয়াসমিন, নুরজাহান, ও হিরা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ