বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফোনে চার্জ হওয়ার পরও চার্জারে লাগিয়ে রাখা কি ঠিক?

স্মার্টফোন ব্যবহারে যে বিষয়ে আমাদের মধ্যে সংশয় দেখা যায় সেটি হলো, রাতভর ফোনে চার্জার লাগিয়ে রাখা কি ঠিক? কিংবা স্মার্টফোন শতভাগ চার্জ করার সঙ্গে সঙ্গে কি চার্জার খুলে ফেলতে হবে?

কী বলছেন ফোন নির্মাতারা?

অ্যাপলের মতে, শতভাগ চার্জ হয়ে যাওয়ার পরও বেশি সময় চার্জে সংযুক্ত থাকলে ব্যাটারির ক্ষতি হতে পারে। একই সুরে কথা বলেছে আরেক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
আর হুওয়ায়ে বলছে, ফোনের ব্যাটারির চার্জের পরিমাণ যতটা সম্ভব মাঝামাঝি (৩০ থেকে ৭০ শতাংশ) রাখা, এতে ব্যাটারির আয়ুষ্কাল বাড়বে।

চার্জ পূর্ণ হলে নিজ থেকে ব্যাটারি চার্জ করা বন্ধ করে দেবে আপনার স্মার্টফোন। তবে কিছু কিছু ক্ষেত্রে ৯৯ শতাংশে নামার পর তা শতভাগ হতে আগের চেয়ে বেশি সময় নিতে পারে। আর এ ঘটনার বারংবার পুনরাবৃত্তি ব্যাটারির আয়ুষ্কাল কমিয়ে দেয়।

আবার, পুনরায় চার্জ করার জন্য ব্যাটারি শূন্যের ঘরে নামিয়ে আনার কোনো দরকার নেই। আপনার সুবিধামতো সময়ে চার্জ করুন। ব্যাটারি পার্সেন্টেজ নিয়ে বেশি দুশ্চিন্তা করার কোনো দরকার নেই।

ফোন যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করুন। গরম হলে তা ব্যাটারির ওপরও প্রভাব ফেলে। সুতরাং চার্জ করার সময় বালিশের নিচে রাখবেন না। রোদে বা বেশি শীতল পরিবেশে রাখার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যে অ্যাপগুলো ফোন গরম করে, সেগুলোর ব্যবহারও কমিয়ে আনুন।

সূত্র: ইউএসএ টুডে

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত