বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমার বিয়েতেও এত ছবি ওঠেনি: কাঞ্চন মল্লিক

টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জিতেছেন তিনি। বৃহস্পতিবার (৬ মে) বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এদিন ছিল অভিনেতার ৫১তম জন্মদিন।

জন্মদিনে নতুন পরিচয়ে শপথ। স্বাভাবিকভাবেই অন্যরকম আমেজে ছিলেন অভিনেতা। শপথ গ্রহণ শেষে বিধানসভা ভবন ঘুরে দেখতে বেরিয়ে ছিলেন কাঞ্চন মল্লিক। সেখানে ঘটে বিপত্তি। যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে সেলফি তোলার হিড়িক। শেষ পর্যন্ত কাঞ্চন বলেই ফেলছেন, ‘আমার বিয়েতেও এত ছবি ওঠেনি’।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে আত্মবিশ্বাসী ছিলেন কাঞ্চন। ভোট প্রচারে গেছেন উত্তরপাড়ার প্রতিটি দুয়ারে দুয়ারে। শুনেছেন মানুষের সমস্যার কথা। বিধায়ক হিসেবে তাই পুরো অঞ্চলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এ অভিনেতা। তার ভাষায়, ‘এত মানুষের ভালোমন্দের ভার এখন আমার’।

আপনার প্রথম কাজ কী হবে? ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় এ অভিনেতা বলেন, ‘করোনা পরিস্থিতি সামাল দেয়া হবে আমার প্রথম কাজ। আগে মানুষগুলোকে বাঁচাতে হবে, সংক্রমণ আটকাতে হবে। নিজের এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’

অভিনেতা হিসেবে কাঞ্চন সফলতা পেয়েছেন অনেক আগেই। এবার জননেতা হিসেবে সফলতা পেতে চান তিনি। যাদের কারণে তিনি নেতা হতে পেরেছেন তাদের পাশে সবসময় থাকতে চান। কাঞ্চন বিশ্বাস করেন, যে রাঁধে, সে চুলও বাঁধে।

তাই, রাজনীতির পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাবেন তিনি। সম্প্রতি তিনি শেষ করেছেন দুটি ওয়েব সিরিজের কাজ। আপাতত হাতে আছে একটি রিয়েলিটি শোয়ের কাছ। কাঞ্চন মল্লিকের দীর্ঘদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ। বিজেপির প্রার্থী হয়ে ভোটে হেরেছেন। তার প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমকে কাঞ্চন বলেন, ‘নো কমেন্টস’।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের