বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে তদন্তে নেমেছে ফিফা

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১২০ নিমিতে ৪৮টি ফাউল এবং ১৯টি কার্ডের ফলে বিশ্বকাপে রেকর্ডে জায়গা করে নিয়েছে এ ম্যাচটি। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা স্প্যানিশ রেফারি অ্যান্তেনিও মাতেউর সমালোচনা করেছেন অনেকে। এরপরই এই ম্যাচ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে ফিফা।

ম্যাচ শেষে মেসি-মার্টিনেজরা স্প্যানিশ রেফারির সমালোচনা করেন। এমন রেফারিংয়ের কারণে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছেন। ম্যাচ শেষে রেফারিকে ধুয়ে দেন তিনি। মেসি বলেছেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না।’

এদিকে এমিলিয়ানো মার্টিনেজও সমালোচনা করেছেন অ্যান্তেনিও মাতেউর। মার্টিনেজ বলেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন বক্তব্যে নড়েচড়ে বসেছে ফিফা। রেফারির বিরুদ্ধে প্রকাশ্যে এমন অভিযোগ করার কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ফিফার সংবিধানের ১২ (খেলোয়াড় ও কর্মকর্তাদের অসদাচরণ) ও ১৬ (ম্যাচের নিরাপত্তাবিষয়ক) নম্বর ধারায় তদন্ত কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস মধ্যকার ১২০ মিনিটের ম্যাচে অ্যান্টোনিও মাতেউ মোট ১৫টি হলুদ কার্ড দেখান ফুটবলারদের। যার ভেতর আর্জেন্টিনার ৮ ফুটবলার পান ৮টি এবং নেদারল্যান্ডসের ৭ ফুটবলার পান ৭টি হলুদ কার্ড। ম্যাচের মধ্যেই আর্জেন্টাইন কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্ক্যালোনিকে হলুদ কার্ড দেখান তিনি। এ ছাড়া পেনাল্টি শুটআউটের সময় ডামফ্রিস লাল কার্ড দেখেন এবং নোয়া ল্যাংও হলুদ কার্ড দেখেন।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের