শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত

আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) প্রথম রাউন্ডের ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনে (১ম রাউন্ডে) কুল্যা ইউনিয়ন দল ও খাজরা ইউনিয়ন দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত ভাবে শেষ হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে খাজরা ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার আবু সেলিম, সহকারি প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, ইউপি সদস্য মফিজুল ইসলাম, আঙ্গুর হোসেন, আশাশুনি প্রেসক্লাবের
সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সদস্য শেখ ইয়াছির আরাফাত, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ প্রমুখ।
খেলা পরিচালনা করেন বাবুল সরকার, শিমুল হোসাইন, দেবপ্রসাত সানা ও খায়রুল বাশার।
ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়