শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বড়দল ইউনিয়ন চ্যাম্পিয়ন

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্ব›িদ্বতাপূর্ন ফাইনালে বড়দল ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে দরগাহপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। প্রদান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুল হক, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা, সমাজ সেবক শেখ মতলুবর রহমান, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম ফিরোজ, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান মুকুল, শ্রাবন্তী বৈরাগী, সত্য রঞ্জন বৈরাগী ও ফারুক হোসেন আঙ্গুর প্রমুখ। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বড়দল টিমের রিপন। রেফারি ছিলেন আব্দুল গফফার। সহকারী রেফারী আনিসুর রহমান, এজে আসাদ কানন ও শামু চৌধুরী। খেলা শেষে প্রধান অতিথি ইউএনও কৃষ্ণা রায় অতিথিদের সাথে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা