বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হামলা করে আমাদের দমন করা যাবে না: নাহিদ

সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আরও ১০টা জেলায় হামলা চালানো হবে, কিন্তু আমাদেরকে দমন করা যাবে না।

তিনি বলেছেন, ‘গোপালগঞ্জে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আরও ১০টি জেলায় হামলা হবে। তারপরও আমাদের দমন করে রাখা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে যুদ্ধ, যে লড়াই আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ঘোষণা করেছি, ফ্যাসিবাদবিরোধী যে লড়াই আমরা শুরু করেছি, তা সমাপ্ত না করা পর্যন্ত আমরা থামব না।’

শুক্রবার (১৮ জুলাই) বেলা একটার দিকে মুন্সিগঞ্জ শহরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা যে লড়াই শুরু করেছি, তা চালিয়ে যাব। আমাদের সঙ্গে ওপরওয়ালা আছেন, দেশের জনগণ আছেন। ভয়ের কোনো কারণ নেই। সামনে আরও একটি লড়াই আসছে। সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।’

মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন, মুন্সিগঞ্জ সড়কপথের বেহাল দশা, ভঙ্গুর চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই মুন্সিগঞ্জে নদীভাঙন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। প্রতি মাসে নদীভাঙনে নতুন নতুন জলবায়ু উদ্বাস্তু হচ্ছে। নদীভাঙন থেকে রক্ষা করব আমরা। নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। অবৈধ বালু উত্তোলন, চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন আনব আমরা। এ জেলায় শিক্ষা ও কর্মসংস্থানের দুর্গতি রয়েছে। এ জন্য মুন্সিগঞ্জের মানুষ গণ-অভ্যুত্থানে যেভাবে প্রতিবাদ করেছিল, সেভাবে জেগে উঠতে হবে। এলাকায় এলাকায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এই মুন্সিগঞ্জে হাজার মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলেছি। অনেকেই বলছেন, প্রবাসীদের ভোটের অধিকার নেই। তাঁরা কেন ভোট দেবেন। আমরা বলতে চাই, প্রবাসীরা দেশের অংশ, আমরা তাঁদের ভোটাধিকার নিশ্চিত করব।’

সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু