শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বিএনপির সম্মেলনে সংঘর্ষে আহত- ১৫, সম্মেলন পন্ড, ১৪৪ ধারা জারি

আবুল কাসেম: সাতক্ষীরার আশাশুনিতে বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলন নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সম্মেলনস্থলে জারী করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে।
গুরুতর আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি)দুপুরের দিকে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক পলাশ আহসান, যুব দলের সাবেক সহ-সভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলম, কল্লোল, দিপু, আশিক, শফিকুল ও আছাফুর এবং অপর পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক রমজান আলী, যুবদল কর্মী আজমি নূরসহ কমপক্ষে ১৫ জন।

সম্মেলন আয়োজনকারীদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী বুধহাটা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে বেলা ১০টা থেকে আমরা ভোট গ্রহণ করছিলাম। এসময় প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে রড, লাঠি, ইটপাটকেল নিয়ে হামলা সম্মেলন পন্ড করে দেয়। তবে কর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা ফিরতে বাধ্য হয়।’

অপর পক্ষের উপজেলা বিএনপির আরেক অংশের সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু জানান, ‘তারা ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামীলীগের নেতাকর্মী ও তাদের মনোমত লোক নিয়ে পকেট কমিটি করার চেষ্টা করছিল। সেটা প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হলে তাদের উপর হামলা চালিয়ে রক্তিক্ত করা হয়।’

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠ ও পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম