শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির ধান্যহাটিতে এক গৃহবধুর হত্যা না আত্মহত্যা নানামুখী গুঞ্জন

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে গলায় শাড়ী পেচিয়ে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে আশাশুনি উপজেলার ধান্যহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

সদর ইউনিয়নের ধান্যহাটি গ্রামের রমেশ দাসের স্ত্রী ও শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের শ্রী রাধাপদ দাসের মেয়ে রত্না দাসী (২২)। তার পিতা মাতা ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ওই সংসারে গোলযোগ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে শাশুড়ি মৃত রণদাসের স্ত্রী শেফালী দাসের সঙ্গে গোলযোগ হয়। এরপর সে আত্মহত্যা করে। তবে রত্না দাসীর ডান চোখের মনিতে রক্ত জমাট এবং চোখের ডান পাশে ক্ষত চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। রত্না দাসীর মা ও তার ভাই জানান রত্না দাসীকে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান