বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এশিয়ান ক্রিকেটে তৃতীয়বার সভাপতি ভারতের জয় শাহ

তৃতীয় মেয়াদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট পদে থাকছেন ভারতের জয় শাহ।

বুধবার এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য মেয়াদ বেড়েছে তার।

জয় শাহ চার বছরের বেশি সময় ধরে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

এসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এসিসির এজিএমে শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) প্রেসিডেন্ট শাম্মি সিলভা জয় শাহর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেন; যা সব সদস্য সমর্থন জানান।

এসিসির পূর্ণ সদস্য দেশগুলো থেকে চক্রাকারে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশের নাজমুল হাসানের পর এসিসির সবচেয়ে কম বয়সি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। পরবর্তী চক্রে প্রেসিডেন্ট হওয়ার কথা শ্রীলংকা থেকে; কিন্তু বিসিসিআই সচিবের দায়িত্বে থাকা জয় শাহকেই আগামী বছরের জন্য প্রেসিডেন্ট মেয়াদে চেয়েছেন এসএলসি প্রেসিডেন্ট শাম্মি সিলভা।

বর্তমানে এসিসির সদস্য সংখ্যা ২৫। এর মধ্যে টেস্ট খেলুড়ে পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পূর্ণ সদস্য।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ