বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সালমান খানের বাড়িতে গুলি: পুলিশ হেফাজতে গ্রেপ্তার যুবকের মৃত্যু

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দুই অস্ত্র সরবরাহকারীর একজন পুলিশ হেফাজতে মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করছে।

অনুজ থাপান (৩২) নামে ওই যুবককে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বুধবার সকাল ১১টায় পুলিশ লক–আপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে আত্মহত্যা করেন অনুজ।

অনুজ চার–পাঁচজন পুলিশ সদস্যের পাহারায় লক–আপে আরও ১০ জন বন্দীর সঙ্গে ছিলেন।

তিনি এবং অন্য অভিযুক্ত সোনু সুভাষ চন্দর গত ১৪ এপ্রিল সালমান খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে পুলিশের অভিযোগ।

কী কারণে অনুজ থাপান আত্মহত্যা করতে প্ররোচিত হয়েছেন তা তদন্ত করছে পুলিশ।

মহারাষ্ট্রের প্রাক্তন সিনিয়র পুলিশ কর্মকর্তা পিকে জৈন এনডিটিভিকে বলেন, লক–আপে যে কোনো মৃত্যুকে হত্যার মামলা হিসেবে রিপোর্ট করা হয়। থানার সমস্ত পুলিশ সদস্যকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জিজ্ঞাসাবাদ করবে।

প্রাক্তন এ শীর্ষ পুলিশ কর্মকর্তা আরও বলেছেন, লক–আপে আত্মহত্যার জন্য কোনো সহায়ক বস্তু বা পরিবেশ আছে কিনা পুলিশ সাধারণত সেটি নিশ্চিত করতে আগেই পরীক্ষা–নিরীক্ষা করে।

পিকে জৈন বলেন, লক–আপের ভেতরে পায়জামা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা গেছে, এমন ঘটনা আছে। যদিও একজন পুলিশ সদস্য সর্বদা লক–আপ পাহারা দেয় যাতে কয়েদিরা পালাতে না পারে এবং আত্মহত্যার চেষ্টা করতে না পারে।

অভিযুক্ত অন্য দুইজন—ভিকি গুপ্ত এবং সাগর পাল সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁরাও পুলিশ হেফাজতে রয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেদিন রাতে ঘটনাস্থল থেকে তাঁরা একটি মোটরসাইকেলে করে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।

সালমানের বাড়িতে গুলি: অবশিষ্ট ১৮ রাউন্ড গুলি খুঁজছে পুলিশসালমানের বাড়িতে গুলি: অবশিষ্ট ১৮ রাউন্ড গুলি খুঁজছে পুলিশ
চার অভিযুক্তের সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলে জানা গেছে। ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) তথ্য মতে, তাঁরা অপহরণ, খুন, মুক্তিপণ আদায়, অত্যাধুনিক অস্ত্র ও মাদক চোরাচালান ইত্যাদি অপরাধের সঙ্গে জড়িত।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গত মাসে বলেছিল, তারা লরেন্স বিষ্ণোই এবং তাঁর ভাই আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে শক্ত প্রমাণ পেয়েছে। এরপরে ক্রাইম ব্রাঞ্চ উভয়কেই এই মামলায় মোস্ট ওয়ান্টেড সন্দেহভাজন হিসেবে ঘোষণা করেছে।

২০২২ সালের নভেম্বর থেকে লরেন্স বিষ্ণোই এবং আরেক গ্যাংস্টার গোল্ডি ব্রারের হুমকির কারণে সালমান খানের নিরাপত্তা স্তর ওয়াই–প্লাস–এ উন্নীত করা হয়েছে। অভিনেতাকে একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহন করার এবং সাঁজোয়া যানে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ