মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আয়ারল্যান্ডে করোনার টিকা নিতে অর্ধলক্ষাধিক শিশুর নিবন্ধন

আয়ারল্যান্ডে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পেতে টিকা নেয়ার জন্য ১২ থেকে ১৫ বছর বয়সী ৫০ হাজারের বেশি শিশু নিবন্ধন করেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) এই বয়সসীমার বাচ্চাদের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু হয় দেশটিতে। বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

দ্য আইরিশ হেলথ সার্ভিস এক্সিকিউটিভের (এইচএসই) বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম আরটিই জানায়, সকালের মধ্যেই ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন হয়ে যায় ভ্যাকসিনের জন্য।

ফাইজার অথবা মর্ডানার টিকা দেওয়া হবে অন্তত দুই লাখ ৮০ হাজার এই বয়সসীমার শিশুদের। তবে শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবক বা বাবা-মার সম্মতি থাকতে হবে যখন তারা অনলাইন বা ভ্যাকসিন সেন্টারে নিবন্ধন করছে। নির্ধারিত ফার্মাসিস বা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে টিকা নিতে হবে।

এইচএসই প্রধান নির্বাহী পল রেইড জানান, এটি খুবই উৎসাহব্যঞ্জক যে সকালের মধ্যে ৪২ হাজারের বেশি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে অনলাইনের মাধ্যমে। তিনি আরও জানান, এটি সম্ভবত বড় বয়সসীমার গ্রুপ যাদের ভ্যাকসিন দেওয়া হবে।

আয়ারল্যান্ডের দ্য ন্যাশনাল ইমিউনিসেশন অ্যাডভাইসরি কমিটি (এনআইএসি) গত জুলাই মাসে দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম সম্প্রসারণের অনুমোদন দেয়।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল