শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, বাড়ছে যেসব কারণে

ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি চার হাজার ডলার অতিক্রম করেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের সুদহার আরও কমতে পারে—এমন প্রত্যাশা, এবং ডলারের দুর্বলতা—সব মিলিয়ে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।

বুধবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৩৪ ডলার ৭৩ সেন্টে। একই দিনে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে আউন্সপ্রতি ৪ হাজার ৫৬ ডলার ৮০ সেন্টে।

ঐতিহ্যগতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীল সময়ে স্বর্ণকে ‘মূল্য সংরক্ষণের’ মাধ্যম হিসেবে দেখা হয়। এবছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ, ২০২৪ সালে যা ছিল ২৭ শতাংশ।

২০২৫ সালে সবচেয়ে ভাল কাজে আসা সম্পদের অন্যতম এই স্বর্ণ; যা শেয়ারবাজার, বিটকয়েন ও তেলের অগ্রগতিকে ছাড়িয়ে যাচ্ছে।

সুদের হার কমার প্রত্যাশা, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা, স্বর্ণ-ভিত্তিক ইটিএফে বিনিয়োগ বৃদ্ধি এবং দুর্বল ডলারের কারণে এই প্রবণতা তৈরি হয়েছে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেলের মতে, ওইসব বিষয়ের সঙ্গে নতুন মাত্রা যোগ করা সরকারের শাটডাউন পরিস্থিতিও বাজারে ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে আগ্রহ বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারে শাটডাউন বুধবার অষ্টম দিনে পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে দেরি হচ্ছে। এতে বিনিয়োগকারীদেরকে বিকল্প সূত্রের ওপর নির্ভর করতে হচ্ছে ফেডের পরবর্তী ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমার সময় ও সম্ভাবনা যাচাইয়ের জন্য।

ফ্রান্স ও জাপানে রাজনৈতিক অস্থিরতা চলমান থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে আকৃষ্ট হচ্ছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইউক্রেইন সংঘাত, ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতা- এসব কিছুও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে।

পাঁচ বছরের মধ্যে প্রথম উন্নত দেশগুলোর স্বর্ণ-ভিত্তিক ইটিএফে বিনিয়োগ বাড়াও- এই উত্থানের অন্যতম কারণ বলে জানিয়েছেন ডয়েচে ব্যাংকের বিশ্লেষক মাইকেল।

তবে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতু রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে। রূপার দাম এখন আউন্সপ্রতি ৪৮ ডলার, প্লাটিনামের ১ হাজার ৬৫৩ ডলার এবং প্যালাডিয়ামের ১ হাজার ৩৫৫ ডলার।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার