বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমরানকে আটক করলে রাজধানী দখলে নেওয়ার হুঁশিয়ারি পিটিআই কর্মীদের!

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ। তার বিরুদ্ধে জনসভায় পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনায় পিটিআই নেতারা ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। তারা বলেছে ইমরান খানকে গ্রেফতার করা হলে তার ফল ভালো হবে না।

শনিবার একটি জনসভায় ইমরান খান তার দলের এক নেতাকে আটক করার জন্য ইসলামাবাদ পুলিশ ও এক নারী বিচারকের সমালোচনা করেন।
ইমরান বলেছিলেন, ‘আপনারাও প্রস্তুত হন, আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের তদন্তকারীরা বলছেন, ইমরান পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের হুমকি দিয়েছেন।

ইমরানের সমর্থকরা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইমরানকে আটকের চেষ্টাও করা হয় তবে তারা রাজধানী নিজেদের দখলে নেবেন।

তবে পুলিশ বলছে, তারা ইমরান খানকে গ্রেফতার বা আটক করার জন্য সেখানে যাননি। তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ইমরানের বাড়ির সামনে গিয়েছিলেন।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী