বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানে বোরকা ছাড়া বের হলে ‘ক্ষমাহীন’ বিচার

নারীরা বাইরে বের হওয়ার সময় বোরকার মতো আবশ্যিক পোশাক পরিধান না করলে তাদের জনসম্মুখে ‘ক্ষমাহীন বিচার’ করা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। শনিবার ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাধ্যতামূলক হিজাব আইনকে কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল।

মোহসেনি এজেই বলেছেন, ‘মুখ খোলা রাখা (আমাদের) মূল্যবোধের সাথে শত্রুতা করার সমতুল্য। যারা এই ধরনের অস্বাভাবিক কাজ করে তাদের শাস্তি দেওয়া হবে এবং ক্ষমাহীন বিচার করা হবে।’ তবে তিন শাস্তির ধরন সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

ইরানের প্রধান বিচারপতি বলেছেন, আইন প্রয়োগকারী কর্মকর্তারা ‘সুস্পষ্ট অপরাধ এবং জনসমক্ষে যে কোনো ধরনের অস্বাভাবিকতা যা ধর্মীয় আইনের পরিপন্থী সেগুলো বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে উল্লেখ করতে বাধ্য।’

গত বছরের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি তরুণীর মৃত্যু। হিজাবের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আমিনির ঘটনার পর থেকে অনেক ইরানি নারী হিজাবের নিয়ম লঙ্ঘন করছেন।

গত বছরের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি তরুণীর মৃত্যু হয়। হিজাবের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আমিনির ঘটনার পর থেকে অনেক ইরানি নারী হিজাবের নিয়ম লঙ্ঘন করছেন।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়বিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতেরবিস্তারিত পড়ুন

  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা