শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসির পদত্যাগের দাবিতে বিএনপি’র মানববন্ধন, সমাবেশ

ইসির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে চলে মানববন্ধন ও সমাবেশ।

এসময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের বিকল্প নেই। সরকারের তল্পিবাহক এই কমিশন।

তারা অভিযোগ করেন, বর্তমান কমিশনের সহযোগিতায় সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমান কমিশনের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন মানববন্ধনে অংশ নেয়া বক্তারা। তাই অবিলম্বে নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে কমিশন পুনর্গঠনের দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বর্তমান কমিশনকে না সরালে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই কমিশন নিজেদের অযোগ্যতার কারণে সম্পূর্ণ ব্যর্থ। জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনগুলো লুট করে নিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চালাচ্ছে। খালেদা জিয়াকে কারান্তরীণ করে রেখেছে। পরিকল্পিতভাবে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে তারা।

ফখরুল বলেন, সরকারের ন্যূনতম লজ্জা থাকলে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। অন্যথায় দেশের মানুষ পদত্যাগে বাধ্য করবে। এসময় বৃহত্তর গণঐক্য গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানা তিনি।

দলটির কেন্দ্রীয় ও মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী