বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না।

একইসঙ্গে মাইক্রোসফট ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন আনার ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়ে দিয়েছেন এমন তথ্য।

টেক সংশ্লিষ্টরা বলছেন, ‘মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে। যা আগের সব ভার্সনকে ছাপিয়ে যাবে।’

তবে উইন্ডোজ ১১ বাজারে আনার বিষয়ে মাইক্রোসফটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ জুন পর্যন্ত। ওইদিন আড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে। অনেকে বলছেন—ওই অনুষ্ঠানে উইন্ডোজ ১০-এর আত্মপ্রকাশ ঘটতে পারে।

যদিও উইন্ডোজ ১০ বাজারে আনার পর মাইক্রোসফট জানিয়েছিল- এটিই তাদের শেষ ভার্সন। তবে নিজেদের সিদ্ধান্তে বদল এনেছে মাইক্রোসফট।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন—২০২৫ সালের পরও উইন্ডোজ ১০ টিকে থাকবে। নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আরও কিছু সময় অবশ্যই মাইক্রোসফট তার ব্যবহারকারীদের দেবে। কারণ উইন্ডোজ ৭-এর ক্ষেত্রে এমনটি দেখা গেছে।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ