উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা


সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সিসিটিভি শক্তি প্রকল্পের আওতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল আলোচনার বিষয়বস্তু ছিল—উপকূলের নারী ও প্রান্তিক মানুষের নানা সংকট, সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল তথ্য পরিবেশন।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী হাতে কলমে অনুষ্ঠিত এ কর্মশালা সিসিডিবি প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমগ্র কর্মশালাটি সমন্বয় করেন দেশ টিভির স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না। কর্মশালায় উপকূলের ৩০ জন নারী ও তরুণ-তরুণী সরাসরি অংশ নিয়ে তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম ও নানা সংকটের কথা তুলে ধরেন।
কর্মশালার প্রধান সমন্বয়কারী শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, “উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির তীব্র সংকট, দ্রুত বৃদ্ধি পাওয়া লবণাক্ততা কিংবা বনের ওপর নির্ভরশীল মানুষের নিরাপত্তাহীনতা—এসব গল্প কেবল পরিসংখ্যান নয়, এগুলো বাস্তব জীবনসংগ্রাম। মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়গুলো উপস্থাপনের ক্ষেত্রে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অনভিপ্রেত বা সংবেদনশীল বিষয় বাদ দিয়ে প্রকৃত সংকট ও সমাধানের দিকগুলো তুলে ধরা সময়ের দাবি।”
কর্মশালার সভাপতি সিসিটিভি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী তাঁর বক্তব্যে বলেন, “উপকূলের নারী ও তরুণরা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে সরাসরি শিকার। তাঁদের জীবনসংগ্রাম ও সম্ভাবনাকে গণমাধ্যমের নীতি-নৈতিকতা বজায় রেখে জনসম্মুখে আনা প্রয়োজন। এই কর্মশালা স্থানীয় সাংবাদিকদের সংবেদনশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।”
প্রশিক্ষক ও চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না বলেন, “উপকূলীয় নারীদের কষ্ট ও টিকে থাকার সংগ্রাম গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপিত হওয়া জরুরি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য কীভাবে পরিবেশন করা উচিত এবং কোন স্পর্শকাতর বিষয়গুলো এড়িয়ে চলা দরকার, সে সম্পর্কে সাংবাদিকদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।”
সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামান বলেন, “স্থানীয় সাংবাদিক হিসেবে আমরা প্রতিনিয়ত মাঠপর্যায়ের খবর সংগ্রহ করি। তবে জলবায়ু সংকট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারের ভারসাম্য রক্ষা করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এ ধরণের আয়োজন মিডিয়া কর্মীদের দক্ষতা ও সংবেদনশীলতা বাড়াবে।”
সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন উল্লেখ করেন, “বনদস্যুতা কিংবা ম্যানগ্রোভ বন ঘিরে জেলে-বাওয়ালিদের নিরাপত্তা সংকট নিয়ে রিপোর্ট করার সময় স্থানীয় পরিবেশ ও মানুষের সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হয়। সঠিক এবং দায়িত্বশীল সাংবাদিকতাই পারে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে।”
উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি এম এ হালিম বলেন, “উপকূলের তীব্র সুপেয় পানির সংকট ও লবণাক্ততার প্রভাব নারীদের স্বাস্থ্যের ওপর কতটা ভয়াবহ প্রভাব ফেলছে, তা নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারকে কাজে লাগিয়ে এসব আঞ্চলিক সংকট বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।”
কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সিসিটিভি শক্তি প্রকল্পের অ্যাকাউন্ট অফিসার বাপ্পি দাস বৈরাগী, কমিউনিটি অর্গানাইজার মেহেরুন ফেরদৌস এবং ধ্রুব বিশ্বাস। অংশগ্রহণকারী ৩০ জন নারী ও তরুণ উপকূলীয় সংকট নিরসনে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি (পাবলিক প্রসিকিউটর-পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া (সফির বাঁশতলা) এলাকায় পাঁচবিস্তারিত পড়ুন


