মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে পৌর ভূমিহীন সমিতির মানববন্ধন

‘উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ, ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের পুনঃবাসন ও ভূমিহীন নামধারী চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে শহরের চালতেলা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর ভূমিহীন সমিতি। বুধবার (০২ জুন) সন্ধ্যায় চালতেতলা মোড়স সংলগ্ন সড়কের উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের ভূমিহীনরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাতক্ষীরা একটি শান্তিপ্রিয় জেলা। এই জেলায় হাজার হাজার ভূমিহীন পরিবার রয়েছে। ওই ভূমিহীনদের একাংশ আশাশুনি, শামনগর, কালিগঞ্জ ও দেবাহাটা উপজেলার বিভিন্ন প্রান্তে বসবাস করছে। সম্প্রতি ইয়াস নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ওই ভূমিহীন পরিবারের লোকদের বসবাসের জায়গা সংর্কীণ। সেই অবস্থাকে পুঁজি করে জেলার ভূমিহীন নামধারী চাঁদাবাজ, প্রতারক ও বিভিন্ন মামলার আসামীরা তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জনশ্রুতি আছে। ওই চাঁদাবাজদের গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের পুনঃবাসন ও উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা।

পৌর ভূমিহীন সমিতির সহ-সভাপতি কুরবান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, জেলা প্রতিবন্দ্বী পুনঃবাসন সমিতির মহাসচিব আবুল কালাম, পৌর ভূমিহীন সমিতির সহ- সভানেত্রী নুর জাহান সাদিয়া, সাধারণ সম্পাদক পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ভূমিহীন নেতা, শফি, আইয়ুব আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন