বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই দেশে কেউ ঘুষ নেন না, দেশটি হল বিশ্বের সুখীতম!

এমন দেশ রয়েছে যেখানে কেউ ঘুষ নেন না! অবাক হলেন। বাল্টিক সাগরের তীরে প্রায় ৩ লক্ষ বর্গ কিলােমিটারের দেশ হল ফিনল্যান্ড। এখানে মানুষ ঘুষ খান না। পরপর দু’বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা জিতে নিয়েছে ফিনল্যান্ড। এই দেশে জীবন ও কাজের মধ্যে সমতা বজায় রেখে চলেন নাগরিকরা। কারও নাকি ধনী হওয়ার ইচ্ছে নেই। যদি কেউ বড়লােক হয় তাকে সমস্যায় পড়তে হয়। দেশের ৮০ শতাংশ মানুষ সম্পূর্ণ আস্থা রাখেন দেশের আইনব্যবস্থায়।

শুক্রবার প্রকাশিত জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021-এর তালিকায় ভারত 149 টি দেশের মধ্যে 139 তম স্থানে রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। অর্থাৎ ফিনল্যান্ড হল বিশ্বের সুখীতম দেশ।

আয়, স্বাস্থ্যকর আয়ু, সামাজিক সমর্থন, স্বাধীনতা, বিশ্বাস (দুর্নীতির উপলব্ধি) এবং উদারতা- কে সুস্থতার পক্ষে পাওয়া ছয়টি মূল কারণের ভিত্তিতে এই ফলাফল তৈরি করা হয়। এর মধ্যে কেবল দুটি ভেরিয়েবল, মাথাপিছু জিডিপি এবং স্বাস্থ্যকর আয়ু, সহজেই গণনা করা যায়। জীবনের মান যাচাইয়ের ক্ষেত্রে ‘গ্যালাপ ওয়ার্ল্ড পোল’ ব্যবহৃত হয়। এই সমীক্ষায় কোনও দেশের জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-বয়স নির্বিশেষে প্রত্যেক নাগরিককে একটি ছোট প্রশ্ন জিজ্ঞেস করা হয়- ‘জীবনের বর্তমান মানকে ০ থেকে ১০-এর মধ্যে কত দেবেন?’ আন্তর্জাতিক ক্ষেত্রে ‘খুশি’ পরিমাপের এটাই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি।

ফিনল্যান্ড বিশ্বের সুখী দেশ হিসাবে স্থান পেয়েছে। নর্ডিক দেশটির পরে রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি এবং নরওয়ে।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ