বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবিপির প্রতিবেদন

একাকীত্বের যন্ত্রণা অনুভূত হয় বার্ধক্যে, একা একা ৮৪ পেরিয়ে অনুধাবন রতন টাটার

ভারতের শিল্পপতি ও বিজনেস আইকন রতন টাটা জীবনের ৮৪টি বসন্ত পার করে ফেলেছেন। চার বার বিয়ে করতে গিয়েও বিয়ে করেননি। একবার জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসে কাজ করার সময় এক তরুণীকে ভালোবেসেছিলেন। কিন্তু পরিবার অসুস্থ হয়ে পড়ায় হঠাৎ করেই তিনি দেশে ফিরেন। সেই তরুণীর পরিবার তাকে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি। আর রতন টাটাও আর বিয়ে করেননি। যে কারণেই হোক, রতন টাটা বিয়ে করেননি। সম্প্রতি তিনি ‘গুডফেলোজ’ নামের একটি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। খবর এবিপির।

জানা গেছে, স্টার্টআপটি বৃদ্ধদের কল্যাণে কাজ করে। বৃদ্ধ বয়সে মানুষ একাকী বোধ করেন। পরিবারকে পাশে পান না অনেকে। তাদের সাহায্যেই চালু হয়েছে স্টার্টআপটি। সেই স্টার্টআপের অনুষ্ঠানে অংশ নিয়ে রতন টাটা একাকীত্ব নিয়ে কথা বলেছেন। সংস্থার উদ্বোধনে মঙ্গলবার হাজির হয়ে রতন টাটা বলেন, “সঙ্গীকে পাশে পাওয়ার আশায় একা দীর্ঘ সময় না কাটিয়ে দিলে একাকীত্ব কী, তা বোঝা যায় না। বয়স বেড়ে যাওয়া নিয়ে সমস্যা নেই। কিন্তু বয়স বাড়লে বোঝা যায় দুনিয়াটা বড্ড কঠিন।” জীবনে ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

শান্তনু নাইডু ‘গুডফেলোজ’ স্টার্টআপের প্রতিষ্ঠাতা। টাটার সমাজসেবা শাখায় দীর্ঘদিন রতন টাটার ম্যানেজার ছিলেন শান্তনু। ‘গুডফেলোজ’ প্রবীণ নাগরিকদের সঙ্গে নবীনদের বন্ধুত্ব স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। ৭০-এর ঊর্ধ্বে বয়স যাদের, নারী-পুরুষ নির্বিশেষে প্রবীণদের বন্ধু পেতে সাহায্য করবে তার সংস্থা, যাতে পছন্দের বন্ধুর সঙ্গে হাঁটতে বেরনো, সিনেমা দেখা বা আড্ডা দিতে পারেন তারা।

একই রকম সংবাদ সমূহ

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু