শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক ঘণ্টায় হিজবুল্লাহর ১২০ লক্ষ্যবস্তুতে আঘাত ইসরাইলের

চলমান উত্তেজনার মধ্যে সোমবার হিজবুল্লার লক্ষ্যবস্তু চিহ্নিত করে বিমান অভিযান পরিচালনা করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দেওয়া তথ্য মতে, ৬০ মিনিটের মধ্যে দক্ষিণ লেবাননে ১২০টিরও বেশি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে তারা।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, বিমান বাহিনী আইএএফ একটি বিস্তৃত বিমান অভিযান পরিচালনা করেছে। যেখানে এক ঘণ্টার মধ্যে দক্ষিণ লেবাননে ১২০টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লক্ষ্যগুলো গ্রুপের অভিজাত রাদওয়ান বাহিনী এবং অন্যান্য ইউনিটের অন্তর্ভুক্ত।’

এদিকে গাজা যুদ্ধের এক বছর পূর্তি ছিল সোমবার ৭ অক্টোবর। এই দিন উপলক্ষে লেবাননের একাধিক ফ্রন্টে যুদ্ধ করেছে ইসরাইল। যা নিয়ে ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এ যুদ্ধই নিশ্চিত করবে যে গত ৭ অক্টোবর তার দেশ সহিংসতার পুনরাবৃত্তি ঘটবে না।

বিমান হালমা নিয়ে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রও বিমান প্রতিরক্ষা বাহিনী বাধা দিয়েছে।

এদিকে পোপ ফ্রান্সিস মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে বিশ্বশক্তির ‘লজ্জাজনক অক্ষমতা’র নিন্দা করেছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, এটি এখন সম্পূর্ণ বিস্ফোরণের দ্বারপ্রান্তে যা আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ন্ত্রণ করতে অক্ষম।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী