বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হযরত ইউসুফ (আঃ) এর কবরে ইহুদিরা, আটকে রাখলো ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসে হযরত ইউসুফ (আঃ) এর কবরে গিয়েছিল ইহুদিরা। তবে ইসরায়েলি সেনাদের না বলে যাওয়ায় সেখানে তাদের আটকে রাখে ফিলিস্তিনিরা। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হলে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (২৭ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে, ইহুদিদের আরও কয়েকটি দল ইউসুফ (আঃ) এর কবরে যেতে চেয়েছিল। কিন্তু নাবলুসে প্রবেশের আগেই তাদের আটকে দেয়া হয়।

বার্তাসংস্থা ওয়াল্লা জানিয়েছে, ইসরায়েলের ইহুদি এবং ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ওই সময় বেশ কিছু ইসরায়েলি আহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

তবে অপর সংবাদমাধ্যম ইসরায়েলি হাইম জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রথমে ওই ইসরায়েলিদের উদ্ধার করে ফিলিস্তিন অথরিটি পুলিশ। এরপর তাদের ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে হযরত ইউসুফ (আঃ)-কে ইহুদিরা জ্যাকব নামে ডাকে। নাবলুসে যে কবরটিকে ইহুদিরা হযরত ইউসুফ (আঃ) এর কবর মনে করে, সেটিকে কিছু মুসলিমরা অস্বীকার করেন। তারা বলে থাকেন, এখানে হযরত ইউসুফ নয়, এখানে ১৮ শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দাওইকতকে সমাহিত করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪